বাংলাদেশ দাবা দলকে ভিসা দেয়নি দূতাবাস, ইতালির দুঃখ প্রকাশ
দূতাবাস সাফ বলে দিয়েছে, বাংলাদেশিরা ইতালি গেলে আর ফিরে আসে না। কাজেই বাংলাদেশের এ দাবা দলকে ভিসা দেওয়া হবে না ঢাকার ইতালির দূতাবাস বাংলাদেশ দাবা দলকে ভিসা দেয়নি। দাবা দল এর আগে ইউরোপে বিভিন্ন দেশে খেলেছে। কখনও ভিসা পেতে সমস্যা হয়নি। এই প্রথম ভিসার আবেদন প্রত্যাখ্যান হওয়ায় ১১-২৩ অক্টোবর ইতালির সার্দিনিয়া শহরে ফিদের তালিকাভুক্ত অনূর্ধ্ব-২০ বিশ্ব জুনিয়র দাবায় খেলতে পারেনি বাংলাদেশ। প্রথম আলো অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে দাবার বিশ্ব সংস্থা ফিদের কাছে অভিযোগ করে বাংলাদেশ। ঘটনার পরম্পরায় দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। ইতালিতে যেতে চাওয়া বাংলাদেশ জুনিয়র দাবা দলের দলনেতা ও দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা চৌধুরী বলেন, ‘‘মঙ্গলবার বিকেলে ঢাকার ইতালির দূতাবাসে আমাকে যেতে অনুরোধ করা হয়েছিল। আমি সেখানে গেলে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাতিয়ে ভেনচুরা বাংলাদেশ দলকে ভিসা না দেওয়ার বিভিন্ন কারণ দেখান। ভিসা না দেওয়ায় তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বারবারই ক্ষমা চেয়েছেন।’’ শুধু তা–ই নয়, বাংলাদেশ দলকে ৩ কার্যদিবসের মধ্যে ভিসা দিতে চেয়ে...