সড়ক দুর্ঘঠনা
নোয়াখালী ও কোম্পানীগঞ্জ : বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ইতালি প্রবাসী মো. ইউসুফ নরোত্তমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নোয়াখালী-ফেনী সড়কের দিনেশগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সুবর্ণচর উপজেলায় ট্রাকচাপায় নিহত শিশু জান্নাতুল ফেরদৌস জান্নাতি চর আমান উল্যাহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাদশা মিয়া হাজী বাড়ির মো. ইউসুফের মেয়ে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের চর আমানউল্যাহ ইউনিয়নের নূরানী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা : বকশিবাজার মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আরিফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় তার মৃত্যু হয়।
খুলনা : খুলনায় ট্রাকের ধাক্কায় নিহত সিটি করপোরেশনের টোল আদায়কারী মো. জাকির হোসেন নগরীর জোড়াগেটস্থ মহাজের কলোনীর মো. নুরুল ইসলামের ছেলে। বুধবার রাতে খানজাহান আলী থানার আফিলগেটস্থ গতিরোধকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে নিহত অটোচালক ইয়াকুব আলী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাঁঠালকুশি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর : সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বারাদি বাজারের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক রাব্বি হোসেন নামের এক কিশোর নিহত হয়েছে। রানা ও আলী হোসেন নামের অপর দুই কিশোর মারাত্মক আহত হয়েছে। নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আজিবর হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
Comments
Post a Comment